রবিবার ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক ছেলে কারাগারে : হয়নি মামলা

🗓 রবিবার, ২৪ মে ২০২৬

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৪ মে ২০২৬

👁️ ৯ বার দেখা হয়েছে

এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় পারিবারিক কলহের জেরে পিতাকে কুপিয়ে হত্যার ঘটনা ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও থানায় মামলা রুজু হয়নি।

এ ঘটনায় গ্রেফতার নিহতের ছেলে মোঃ মিনারকে (৩০) শনিবার সকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করে পুলিশ।

পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর দুইটার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম নিজপানখালী এলাকায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন বাবা খলিলুর রহমান সওদাগর।

থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল।

ঘটনার দিন ওই বিরোধের জেরে ছেলে মিনার ক্ষিপ্ত হয়ে তার পিতা খলিলুর রহমান সওদাগরের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছেলে মিনারকে গ্রেফতার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ছেলের হাতে জন্মদাতা পিতা খুনের ঘটনায় শনিবার রাত আটটা পর্যন্ত থানায় নিহতের পরিবার এজাহার জমা দেয়নি।

হয়তো পরিবার সদস্যরা দাফন কাফন নিয়ে ব্যস্থ থাকায় এজাহার জমা দিতে বিলম্ব হচ্ছে। তবে এজাহার পাওয়া গেলে এবিষয়ে মামলা রুজু করা হবে।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি মোঃ মিনারকে বিধি মোতাবেক শনিবার সকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

এসময় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর