রবিবার ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত কোরবানির আহ্বান জেলা প্রশাসকের

🗓 শনিবার, ২৩ মে ২০২৬

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৩ মে ২০২৬

👁️ ৯ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার সর্বস্তরের জনগণের প্রতি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধবভাবে কোরবানি সম্পাদনের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান।

শনিবার (২৩ মে) জেলা প্রশাসকের ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণের ক্ষেত্রে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানান।

তিনি বলেন, নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করা, পর্যাপ্ত পানি ও জীবাণুনাশক ব্যবহার, বর্জ্য দ্রুত অপসারণ এবং জনস্বাস্থ্যের ক্ষতি হয়—এমন কার্যক্রম থেকে বিরত থাকা সকলের নাগরিক দায়িত্ব।

তিনি আরও বলেন, কোরবানির চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য জবাইয়ের পরপরই রক্ত, চর্বি ও ময়লা ভালোভাবে পরিষ্কার করে সঠিক নিয়মে লবণ প্রয়োগ ও সংরক্ষণ করতে হবে।

চামড়ায় ছিদ্র বা কাটাছেঁড়া এড়িয়ে চলতে হবে এবং তা ভাঁজ করে বা অপরিচ্ছন্ন স্থানে না রেখে বাতাস চলাচল করে এমন স্থানে সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার পাশাপাশি নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর কক্সবাজার গড়ে তুলতে সকলের সচেতনতা, সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ একান্তভাবে কাম্য বলে তিনি উল্লেখ করেন।

পরিশেষে জেলা প্রশাসক সকলকে অগ্রিম পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানান।

May be an image of text

 

May be an image of slow loris and text

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর