কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে বিভিন্ন মামলায় জব্দকৃত প্রায় ৮৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি।
শনিবার (২৩ মে) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গিয়াস উদ্দিনের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৮ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, সাড়ে ২৪ কেজি গাঁজা, ১০ কেজি হিরোইন, ১ কেজি ৬৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৫৯৪ লিটার দেশীয় চোলাই মদ।
মাদক ধ্বংস কমিটি জানায়, এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৭ কোটি টাকা।













