সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ই মে মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান মাহমুদ ডালিম।
উপস্থিত ছিলেন- মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম গিয়াস উদ্দিন চৌধুরী, বড় মহেশখালী মুন্সির ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ আল করিম, কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন ভূট্রচার্য, ফকিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান নির্মল কান্তি দে।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন- নতুন বাজার প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাঈদ মহি উদ্দিন, আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামীমা সোল্তানা, গোরাকঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমি শ্রী শীল, আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পিযুষ পাল।
অনুষ্ঠানে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।













