শনিবার ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ কল্যাণসভা অনুষ্ঠিত

🗓 শনিবার, ২৩ মে ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৩ মে ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপারের সভাপতিত্বে কক্সবাজার রিজিয়নের কনফারেন্স রুমে এক বিশেষ কল্যাণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) আয়োজিত এ সভায় কর্মকর্তা ও ফোর্সের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সদস্যদের মনোবল বৃদ্ধি, দায়িত্বশীলতা উন্নয়ন এবং জনসেবার মান আরও বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও জনবান্ধব ও মানবিক পুলিশিং নিশ্চিত করতে সকলকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এসময় পুলিশ সুপার বলেন, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা গেলে বাহিনীর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর