বুধবার ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

🗓 সোমবার, ০৮ জুন ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৮ জুন ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক মামলায় ৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আফছার (২৭)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম সাতঘরিয়া পাড়ার বদিউর রহমানের ছেলে।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ৬ জুন রাত আনুমানিক সোয়া ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার একটি মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি মোঃ আফছার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের পর র‌্যাবের একটি দল দ্রুত অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে অভিযানিক দল কৌশলে তাকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে এবং জানায় যে, আইনি সাজা এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

জানা যায়, মোঃ আফছারের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় ২০১৫ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

ওই মামলায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‌্যাব জানায়,গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক ব্যবসায়ী, চোরাকারবারি এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের বিরুদ্ধে র‌্যাব-১৫ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর