এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: চলতি মাসের ১১জুন শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল আসর। দিন যতই ঘনিয়ে আসছে,ততই বাড়ছে ব্যাপক উৎসাহ আর উদ্দিপনা।
অধীর অপেক্ষায় প্রহর গুনছেন ফুটবল প্রেমীরা।
নিচ্ছেন প্রিয় দলের প্রতি সমর্থন প্রস্তুতি। সে দলের পতাকাসহ জার্সি সংগ্রহ করেন অনেকে।
দেখা যায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ঈদগাঁও বাজারের বিভিন্ন মার্কেটের ছাদে ভিনদেশীয় প্রিয়দলের পতাকা টাঙানোর হিড়িক পড়েছে।
সেখানেই শোভা পাচ্ছে দেশীয় লাল সবুজের পতাকাও।
অপরদিকে বাজারে ক্রীড়া সামগ্রী বিক্রয়ের দোকানসমুহে ক্রীড়ামোদি, বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখর লোকজনের ভীড় যেন চোখে পড়ার মতো।
কেউ কেউ বিশ্বকাপের অংশ প্রিয়দলে ছোট বড় পতাকা কিনছেন,কেউবা জার্সি কিনছেন। দাম যেটা হোক না কেন পছন্দের জার্সি ও পতাকা নিতে পিছপা হচ্ছেনা।
অনেকে আবার তাদের প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেই যাচ্ছেন।
দোকান কর্মচারী ইব্রাহিম জানান, বিশ্ব কাপ ফুটবলকে সামনে রেখে পতাকা ও জার্সির কদর বেড়েছে।
ফুটবল প্রেমীরা জানান, বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন দলের জার্সি দেখা যাচ্ছে। পতাকাও নিচ্ছে।
খেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয় ঈদগাঁও উপজেলার প্রত্যান্ত পাড়া মহল্লার ফুটবল প্রেমীদের মাঝে।













