রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

🗓 রবিবার, ০৭ জুন ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৭ জুন ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের চকোরিয়া উপজেলায় মৎস্য খাতের আমূল পরিবর্তন, টেকসই চাষ পদ্ধতি ও উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষ করে তোলার লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) “উপজেলা ইলিশা বাজারস্থ কাচা লং রেস্টুরেন্টে ” ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ এই অনুষ্ঠানের আয়োজন করে।

মৎস্যচাষীদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এই প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় ১৫০ জন অগ্রগামী  মৎস্যচাষী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে মাছ চাষের লাভজনক পদ্ধতি ও আধুনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান আলোচনার বিষয়গুলো ছিল, বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতি এবং পানির গুণগত মান নিয়ন্ত্রণ।

প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের সঠিক ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা।

মানসম্মত পোনা নির্বাচন এবং সুষম খাদ্যের সঠিক বণ্টন।

মাছের সাধারণ রোগ প্রতিরোধ ও তার আধুনিক চিকিৎসা ব্যবস্থা।

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার মোঃ সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকোরিয়া  উপজেলা  মৎস্য কর্মকর্তা আনোয়ার উল আলম ,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজেম সওদাগর ও ব্যবসায়িক পার্টনার সৈয়দ আলম।

প্রশিক্ষক হিসেবে ছিলেন কৃষিবিদ মিল্লাত হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের  অফিসার (সেলস) মোঃ মামুনূর রশিদ।

তাত্ত্বিক আলোচনার পাশাপাশি চাষীদের জন্য ছিল হাতে-কলমে শেখার সুযোগ।

উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে চাষীরা তাদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চাষীদের বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ প্রদান করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ মৎস্য উৎপাদন বৃদ্ধিতে এবং গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজক সংস্থা ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও খামারিদের স্বাবলম্বী করতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও এ ধরনের উন্নত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর