সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৪টি সফল নরমাল ডেলিভারি

🗓 রবিবার, ০৭ জুন ২০২৬

👁️ ২৪ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৭ জুন ২০২৬

👁️ ২৪ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: ‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জুন একদিনে ৪টি সফল নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, প্রসূতি মা ও নবজাতক সবাই সুস্থ রয়েছেন।

‎‎উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমাতে প্রাতিষ্ঠানিক ডেলিভারির কোনো বিকল্প নেই।

নিরাপদ প্রসব নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা চিকিৎসকের পরামর্শ ও দক্ষ মিডওয়াইফদের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হচ্ছে।

‎‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

স্বাস্থ্যসেবার আওতায় প্রসূতি মায়েদের প্রয়োজনীয় পরামর্শ, পর্যবেক্ষণ ও জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

‎‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান বলেন, “মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যু প্রতিরোধে প্রত্যেক গর্ভবতী মায়ের প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করা জরুরি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরাপদ প্রসব সেবা চালু রয়েছে।”

‎‎নিরাপদ ও স্বাভাবিক প্রসব সেবার জন্য আগ্রহীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হটলাইন নম্বর ০১৭৩০-৩২৪৪৬৭-এ যোগাযোগ করতে পারবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর