মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও স্টেশনে তোরণ সরানো হয়নি ৬ মাসেও : যানজটে ভোগান্তি চরমে

🗓 সোমবার, ০৮ জুন ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৮ জুন ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ::  কক্সবাজারের ঈদগাঁও স্টেশন বাজার সড়কের প্রবেশমুখে স্থাপিত একটি তোরণ দীর্ঘ প্রায় ছয় মাস ধরে অপসারণ না করায় সৃষ্টি হয়েছে চরম জনভোগান্তি।

গুরুত্বপূর্ণ এই সড়কের ওপর নির্মিত তোরণটি বর্তমানে যানবাহন চলাচল ও পথচারীদের স্বাভাবিক যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, বাজার সড়কের মুখে স্থাপিত তোরণের কারণে সড়কটি সংকুচিত হয়ে পড়েছে।

প্রতিদিন শত শত অটোরিকশা, সিএনজি, রিকশা ও অন্যান্য যানবাহন এই পথ দিয়ে চলাচল করায় প্রায়শ যানজটের সৃষ্টি হয়।

বিশেষ করে, বাজারের ব্যস্তসময়ে পথচারীদের চলাচলও কষ্টকর হয়ে পড়ে।

স্থানীয় পথচারীরা জানান, জাতীয় নির্বাচনের প্রচার কাজে তোরণটি নির্মাণ করা হলেও এখন পর্যন্ত তা সরানো হয়নি।

দীর্ঘদিন ধরে সড়কের ওপর থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে, দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

আরো জানান, ঈদগাঁও স্টেশন অন্যতম ব্যস্ত এই সড়কটি প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের পথ।

অথচ জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

দ্রুত তোরণটি অপসারণ করে যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর