মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটন শিল্পের উন্নয়নে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা নিয়ে কক্সবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

🗓 সোমবার, ০৮ জুন ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৮ জুন ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়ন, অর্থনৈতিক সম্ভাবনা সম্প্রসারণ এবং দেশের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে ট্যুরিস্ট পুলিশের কার্যকর ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

সভায় পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ পরিদর্শক এবং পর্যটন খাতের বিভিন্ন স্টেকহোল্ডার।

মতবিনিময় সভায় পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, পর্যটকদের নিরাপত্তা, সেবার মানোন্নয়ন, পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টি এবং পর্যটন খাতের বহুমুখী উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় এবং অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

এসময় কক্সবাজার হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক, ফটোগ্রাফার মালিক সমিতি, ঘোড়া মালিক সমিতি ও বিচ বাইক মালিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পর্যটন খাতের উন্নয়নে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

সভায় বক্তারা পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে ট্যুরিস্ট পুলিশ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর