মঙ্গলবার ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বিশ্ব শরণার্থী দিবসের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রোহিঙ্গা দল

🗓 সোমবার, ২২ জুন ২০২৬

👁️ ২৭ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২২ জুন ২০২৬

👁️ ২৭ বার দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :: কক্সবাজারে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আয়োজিত সংহতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের একটি ফুটবল দল।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), ব্র্যাক এবং অ্যাকশনএইডের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে রোহিঙ্গা, স্থানীয় জনগোষ্ঠী, মানবিক সহায়তা কর্মী এবং সরকারি প্রতিনিধিরা অংশ নেন।

ফাইনাল ম্যাচে রোহিঙ্গা দল মানবিক সংস্থা ও সরকারি প্রতিনিধিদের নিয়ে গঠিত দলকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

রোহিঙ্গা দলটি ক্যাম্পভিত্তিক আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের সদস্যদের নিয়ে গঠিত।

প্রতি বছর ২০ জুন পালিত বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়।

রোহিঙ্গা দলের কোচ এমদাদ উল্লাহ বলেন, খেলাধুলা শরণার্থীদের আশা জোগায় এবং প্রতিদিনের কষ্ট ও সংগ্রাম থেকে কিছুটা মুক্তির সুযোগ করে দেয়।

ম্যাচ শেষে ইউএনএইচসিআর বাংলাদেশের রিপ্রেজেনটেটিভ ইভো ফ্রেইসেন বিশ্বজুড়ে শরণার্থীদের দৃঢ়তা ও প্রতিকূলতার মধ্যেও নতুন করে জীবন গড়ে তোলার প্রচেষ্টার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ইউএনএইচসিআর হিসেবে আমরা এখানে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে প্রতিদিনই এই শক্তি ও সহনশীলতার পরিচয় দেখতে পাই।

এ বছর বিশ্ব শরণার্থী দিবসের প্রতিপাদ্য যতক্ষণ না সবাই নিরাপদ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর