বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওর ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড

🗓 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

👁️ ১০৪ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

👁️ ১০৪ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আলোচিত মা-মেয়ে জোড়া হত্যা মামলায় প্রধান আসামি টমটমচালক আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৫ম) আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র মতে, ২০২১ সালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ডে আজিজুল হকের স্ত্রী ও কন্যাকে হত্যার অভিযোগে টমটমচালক আবুল কালামকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন আজিজুল হক।

তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপে তিনজন আসামি মামলা থেকে বাদ পড়েন। পরে সাক্ষ্য-প্রমাণ ও আদালতে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে প্রধান আসামি আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকেও বেকসুর খালাস দেওয়া হয়।

দীর্ঘদিন পর আলোচিত এ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ।

স্থানীয়দের প্রত্যাশা, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে সমাজ ও দেশের জনগণের কাছে কঠোর বার্তা পৌঁছে যাবে।

এই বিভাগ এর আরো খবর

অভিনেতা সোহেল খান আর নেই

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর