শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া মরিচ্যা বাজারে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

🗓 রবিবার, ০২ আগস্ট ২০২৬

👁️ ৬৭ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০২ আগস্ট ২০২৬

👁️ ৬৭ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস,উখিয়া :: কক্সবাজারের উখিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার মরিচ্যা বাজারে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে এবং ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস জব্দ করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মিজানুর রহমান (২৬), ফরহাদ হোসেন (১৮), সাজ্জাদুর রহমান (১৯), সাইফুল ইসলাম (২১), মোহাম্মদ ইমরুল (১৯), মো. সোহেল (১৯) ও গাড়ি চালক আবুল খায়ের (৩০)।

ওসি মো. আতিকুর রহমান মজুমদার জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতি গ্রহণের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এবং পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর