শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

🗓 বুধবার, ০৫ আগস্ট ২০২৬

👁️ ৫৪ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৫ আগস্ট ২০২৬

👁️ ৫৪ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: ” নৌযান শুমারি সফল করি,সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে কক্সবাজারে জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের সাথে এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. তানজীব হাসান ভূঁইয়া।

তিনি জানান,জেলাব্যাপী নৌযান শুমারি ২০২৬ পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এলক্ষে আগামী ২০ থেকে ২৯ আগস্টের মধ্যে সকল ইঞ্জিন চালিত নৌযানের তথ্য দিয়ে সংশ্লিষ্টদের প্রতি সহযোগিতা করার আহবান জানান তিনি।

নৌযান শুমারি কার্যক্রম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং নৌপরিবহন অধিদপ্তরের নৌযানের ডাটাবেইজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প কর্তৃক বাস্তবায়িত এই সেমিনারে নৌপরিবহন অধিদপ্তর কক্সবাজারের প্রধান নির্বাহী লে, নাহিদ,বিসিজি বেইজ কক্সবাজারের নির্বাহী কর্মকর্তা লে,কর্ণেল মো: আরাফাত, জেলা মৎস্য কর্মকর্তা মো : নাজমুল হুদা,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: শাহী নেওয়াজ,জেলা বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, স্পীড বোট মালিক সমিতির সভাপতি দিদার হোসেন, বীচ বাইক মালিক সমিতির সহ সভাপতি সোহেলসহ এছাড়া উখিয়া, টেকনাফ উপজেলার বোট মালিক সমিতির সভাপতি এবং বিবিএস এর সকল উপজেলার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর