বৃহস্পতিবার ৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীর শাপলাপুরে পাহাড়ি এলাকায় অভিযান! বালির স্তুপ ধ্বংস

🗓 বুধবার, ০৫ আগস্ট ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৫ আগস্ট ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ছাদেরকাটা পাহাড়ি এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের অভিযোগে বন বিভাগের অভিযান পরিচালিত হয়েছে।

৪ আগষ্ট দুপুরে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ন কবিরের নেতৃত্বে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়।

এ সময় পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করে রাখা বালির স্তুপগুলো শনাক্ত করা হয়।

পরে পরিবেশের ক্ষতি রোধে স্তুপ করে রাখা বালিগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, যাতে সেগুলো আর পাচার করা না যায়।

অভিযান চলাকালে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, পাহাড় ও বনাঞ্চলে অবৈধভাবে বালি উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেন।

এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ডের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর