এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপ জেলার ইসলামাবাদ অংশে সড়ক প্রশস্তকরণের কাজ চলছে।
দীর্ঘদিন ধরে সরু সড়ক,তীব্র যান জট এবং দুর্ঘটনায় ভোগান্তির শিকার হওয়া ঈদগাঁওবাসী মধ্যে উন্নয়ন কর্মযজ্ঞে নব আশার সঞ্চার হয়েছে।
মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত অথচ ঝুঁকিপূর্ণ সড়ক হিসেবে পরিচিত। মহাসড়কের বহু অংশে সরু যে,পাশাপাশি দুটি বড় যানবাহন নিরাপদে চলাচল কঠিন হয়ে পড়ে।
বিপরীত দিক থেকে আসা গাড়িকে সাইড দিতে গিয়ে চালকদের হিম শিম খেতে হয়। ফলে ঘটে দুর্ঘটনা, সৃষ্টি হয় দীর্ঘ যানজট ও চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
স্থানীয়রা জানান,পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি-পর্যটন খাতের উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে মহাসড়ককে ৪ থেকে ৬ লেনে উন্নীতকরণ দাবি জানিয়ে আসছে এবার দীর্ঘ প্রতীক্ষার অবসানের ইঙ্গিত মিলছে।
তার ধারাবাহিকতায় অংশ হিসেবে ইসলামাবাদ ঢালার দোয়ার নামক পয়েন্টে কয়েকদিন পূর্বে থেকেই মহাসড়কে পূর্বপাশে সড়ক প্রশস্তকরন কাজ চলমান।
সচেতন মহলের মতে,সড়ক প্রশস্ত হলে বিপরীত মুখী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত হবে, দুর্ঘটনা কমবেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাতায়াত আরও দ্রুতসহ স্বাচ্ছন্দ্যময় হবে।
পাশা পাশি দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। যেটি পর্যটন,বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতে ইতি বাচক প্রভাব ফেলবে।
৬ই আগষ্ট (বৃহস্পতিবার) বিকেলে ইসলামাবাদ ঢালার পয়েন্টে মহাসড়কের এক পাশেই কাজ করার দৃশ্য চোখে পড়ে।
স্থানীয় মনছুর আলম সোনা মিয়া জানান, মহা সড়ক প্রশস্তকরনে রাস্তা একপাশে কাজ করার ফলে তীব্র যানজট,দূর্ঘটনা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে এলাকাবাসী। নিঃসন্দেহে এটি ভাল কাজ।
চেরাগ টিমের সদস্য আনোয়ার হোসেন জানান, দূর্ঘটনা রোধকল্পে মহাসড়ক প্রশস্তকরন কাজ করায় ঈদগাঁওবাসীর মাঝে আশার আলো দেখা দিয়েছে।
ইসলামবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম জানান,মহাসড়ক প্রশস্তকরন কাজ শুরু হলো ইসলামাবাদ অংশ থেকে।













