সোমবার ৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত : ইংরেজি, ইতিহাস,পদার্থ, রসায়ন, প্রাণিবিদ্যার মাস্টার্স কোর্স চালুর অনুমোদন

🗓 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার সরকারি কলেজে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হচ্ছে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন করে আরও পাঁচটি বিষয়ে মাস্টার্স (শেষ পর্ব) কোর্স চালুর প্রশাসনিক অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর ফলে কলেজটির উচ্চশিক্ষার পরিধি আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ বাড়বে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন অনুমোদন পাওয়া পাঁচটি বিষয় হলো—ইংরেজি, ইতিহাস, পদার্থবিদ্যা, রসায়ন ও প্রাণিবিদ্যা।

এর আগে কক্সবাজার সরকারি কলেজে মোট আটটি বিষয়ে মাস্টার্স (শেষ পর্ব) কোর্স চালু ছিল। এসব বিষয় হলো—বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, উদ্ভিদবিদ্যা ও গণিত।

নতুন পাঁচটি বিষয় যুক্ত হওয়ায় কলেজটিতে মাস্টার্স (শেষ পর্ব) পর্যায়ে মোট ১৩টি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হলো।

বিশেষ করে ইংরেজি, ইতিহাসের পাশাপাশি পদার্থবিদ্যা, রসায়ন ও প্রাণিবিদ্যার মতো বিজ্ঞানভিত্তিক বিষয়ে মাস্টার্স পর্যায়ের শিক্ষা চালুর অনুমোদন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

কলেজ সংশ্লিষ্টরা জানান, প্রশাসনিক অনুমোদনের পর এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি ও একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার বিষয়টি গুরুত্বপূর্ণ। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্তির আনুষ্ঠানিকতা চূড়ান্ত হলে নতুন অনুমোদিত বিষয়গুলোতে শিক্ষার্থী ভর্তির পথ খুলে যাবে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, অধিভুক্তি কার্যক্রম সম্পন্ন হলে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকেই নির্ধারিত নিয়ম ও আসনসংখ্যা অনুযায়ী এসব বিষয়ে মাস্টার্স (শেষ পর্ব) এবং প্রিলিমিনারি কোর্সে ভর্তির সুযোগ তৈরি হতে পারে।

তবে ভর্তি কার্যক্রম, আসনসংখ্যা ও অন্যান্য একাডেমিক শর্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিধিমালা ও নির্দেশনার ভিত্তিতে নির্ধারিত হবে।

কক্সবাজার সরকারি কলেজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা কলেজটিতে উচ্চশিক্ষা গ্রহণ করে আসছেন।

নতুন পাঁচটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হলে কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য নিজ জেলায় উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়বে এবং অন্যত্র গিয়ে মাস্টার্স পর্যায়ে পড়াশোনার প্রয়োজনও কিছুটা কমবে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি নতুন কোর্সগুলো নিয়মিত ও মানসম্মতভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় শিক্ষক, শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, গ্রন্থাগারসহ একাডেমিক অবকাঠামো নিশ্চিত করা জরুরি।

বিশেষ করে পদার্থবিদ্যা, রসায়ন ও প্রাণিবিদ্যার মতো বিজ্ঞানভিত্তিক বিষয়ে মাস্টার্স পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় আধুনিক ল্যাবরেটরি ও ব্যবহারিক শিক্ষার পর্যাপ্ত সুযোগ থাকা প্রয়োজন।

নতুন বিষয়গুলোতে অধিভুক্তি, ভর্তি ও একাডেমিক কার্যক্রম শুরু হলে কক্সবাজার সরকারি কলেজের মাস্টার্স পর্যায়ের শিক্ষার পরিধি আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

May be an image of blueprint and text

May be an image of text

এই বিভাগ এর আরো খবর

ঐশ্বরিয়াকে ঘিরে হঠাৎ উন্মাদনা

রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

কমছে না মূল্যস্ফীতি

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর