বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পুঁজিবাজারে ইনডেক্স এগ্রোর লভ্যাংশে চমক

🗓 শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

👁️ ৪১৯ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

👁️ ৪১৯ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(১৬ অক্টোবর) :: তালিকাভুক্ত ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

কোম্পানিটির এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানা গেছে।

তথ্যানুসারে সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে ইনডেক্স এগ্রোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৪৮ পয়সা।

৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫ টাকা ৭৪ পয়সায়। স্টক লভ্যাংশ রিজার্ভ থেকে দেয়া হবে।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ।

এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ নভেম্বর।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ২৫ শতাংশ ও উদ্যোক্তা পরিচালকদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

আলোচ্য হিসাব বছরে ইনডেক্স এগ্রোর ইপিএস হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ২২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮২ টাকা ১৪ পয়সা।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

আলোচ্য হিসাব বছরে ইনডেক্স এগ্রোর ইপিএস হয়েছে ৫ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৭ টাকায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৬৩ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬২ টাকা ৯৩ পয়সায়।

ইনডেক্স এগ্রোর সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ টু’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি থ্রি’।

৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থান এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনডেক্স এগ্রোর অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৭ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা।

রিজার্ভে রয়েছে ২৯৯ কোটি ১২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৭২ লাখ ৫৩ হাজার ৬৪৯। এর ৫৭ দশমিক ৭৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ১৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২১ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬