বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বনবিভাগ

🗓 সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

👁️ ১৪৩ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

👁️ ১৪৩ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া রেঞ্জের আওতাধীন রিজার্ভ বনভূমিতে গড়ে ওঠা একটি অবৈধ পাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বনবিভাগ।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পহরচাঁদা বিট এলাকার হাঁফালিয়া কাটা লালমিয়া দোকানসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে বনবিভাগের সংরক্ষিত জায়গায় একটি দখলদার চক্র পাকা ঘর নির্মাণ করে।

বিষয়টি নজরে এলে বনবিভাগ দ্রুত পদক্ষেপ নেয়। পরে রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেয়।

এসময় এক একর অবৈধ দখলে থাকা সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন,বনের ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণ করা হয়েছে।

যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর