বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ড এর সেরা যারা

🗓 বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ১১২ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ১১২ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: সংগীতাঙ্গনে সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসর গ্র্যামি অ্যাওয়ার্ড।

সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস।

দ্য রেকর্ডিং একাডেমি আয়োজিত এবারের আসরে মোট ৯৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার জয়ে রেকর্ড গড়েছেন মার্কিন র‍্যাপ তারকা কেনড্রিক লামার। বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন ব্যাড বানি, বিলি আইলিশ, লেডি গাগা ও অন্যরা।

কেনড্রিক লামারের রেকর্ড

কেনড্রিক লামার রেকর্ড সর্বাধিক পাঁচটি পুরস্কারের মাধ্যমে ভেঙে দিয়েছেন র‍্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের রেকর্ড। এর মধ্যে অন্যতম ছিল রেকর্ড অব দ্য ইয়ার। এসজেডএর সঙ্গে করা যৌথ গান ‘লুথার’-এর জন্য তিনি পুরস্কারটি পান।

এতদিন এ রেকর্ড ছিল র‍্যাপার জে-জি’র দখলে। জে-জি’র মোট গ্র্যামি ছিল ২৫টি, আর কেনড্রিক লামার তা ছাড়িয়ে এখন পৌঁছলেন ২৭টিতে। নয়টি মনোনয়ন নিয়ে ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে অংশ নেন কেনড্রিক লামার।

ব্যাড বানি, বিলি আইলিশ ও অলিভিয়া ডিন

এবারের গ্র্যামিতে পুরস্কার শুধু একজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। শীর্ষ চারটি বিভাগে চারজন আলাদা শিল্পী জয়ী হন। কেনড্রিক লামারের কথা আগেই বলা হয়েছে।

অ্যালবাম অব দ্য ইয়ার জিতেছেন ব্যাড বানি। বান্নি তার অ্যালবাম ‘দেবি তিরার মাস ফতোস (আই শুড হ্যাভ টেকেন মোর ফটোজ)’-এর জন্য বছরের সেরা অ্যালবাম পুরস্কার জিতে নেন।

এটি গ্র্যামির ইতিহাসে প্রথম স্প্যানিশ ভাষার অ্যালবাম, যা এ বছর সর্বোচ্চ সম্মাননা পেল।

পুরস্কার গ্রহণের সময় প্রতিক্রিয়ায় আবেগঘন ও উচ্ছ্বসিত ভাষায় ব্যাড বানি বলেন, ‘আমি পুরস্কারটি উৎসর্গ করতে চাই তাদের সবাইকে, যারা নিজেদের স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে মাতৃভূমি, নিজের দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।’

সং অব দ্য ইয়ার পেয়েছেন বিলি আইলিশ। ‘ওয়াইল্ডফ্লাওয়ার’ গানের জন্য তিনি পুরস্কারটি জেতেন। বেস্ট নিউ আর্টিস্ট বিভাগে বিজয়ী হন অলিভিয়া ডিন।

লেডি গাগা

লেডি গাগা এবারের গ্র্যামিতে নিজে দুটি পুরস্কার জিতেছেন। তিনি ‘অ্যাব্রাকাডাব্রা’ গানের জন্য সেরা পপ ভোকাল পারফরম্যান্স পুরস্কার পান। এর আগে প্রি-টেলিকাস্টে একই গানের জন্য তিনি সেরা ড্যান্স পপ রেকর্ডিং জিতেছিলেন। গানটি মোট তিনটি গ্র্যামি জিতেছে।

এর মধ্যে দুটি লেডি গাগা পেয়েছেন। একটি পেয়েছেন গানের প্রযোজক ও রিমিক্সার গেসাফেলস্টেইন; তিনি জিতেছেন সেরা রিমিক্সড রেকর্ডিং পুরস্কার।

লোলা ইয়াংয়ের চমক

এবারের টেলিকাস্টে একটি বড় চমক ছিল। ব্রিটিশ গায়িকা লোলা ইয়াং জিতেছেন সেরা পপ সলো পারফরম্যান্স। তিনি পুরস্কারটি পান ‘মেসি’ গানের জন্য। এ বিভাগে তিনি যুক্তরাষ্ট্রের চারজন খুব জনপ্রিয় তারকাকে হারান।

একনজরে গুরুত্বপূর্ণ শাখায় গ্র্যামি বিজয়ী

অ্যালবাম অব দ্য ইয়ার: ব্যাড বান্নি, অ্যালবাম: দেবি তিরার মাস ফতোস।

সং অব দ্য ইয়ার: বিলি আইলিশ, গান: ওয়াইল্ডফ্লাওয়ার।

রেকর্ড অব দ্য ইয়ার: কেনড্রিক লামার ও এসজেডএ, গান: লুথার।

বেস্ট নিউ আর্টিস্ট: অলিভিয়া ডিন।

বেস্ট পপ সলো পারফরম্যান্স: লোলা ইয়াং, গান: মেসি।

বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স: শিল্পী সিনথিয়া এরিভো ও আরিয়ানা গ্র্যান্ডে, গান: ডিফাইং গ্র্যাভিটি।

বেস্ট র‍্যাপ অ্যালবাম: কেনড্রিক লামার, অ্যালবাম: জিএনএক্স।

বেস্ট র‍্যাপ পারফরম্যান্স: ক্লিপসে, পুশা টি ও ম্যালিস (ফিচারিং কেনড্রিক লামার ও ফ্যারেল উইলিয়ামস), গান: চেইনস অ্যান্ড হুইপস।

বেস্ট কনটেম্পোরারি কান্ট্রি অ্যালবাম: জেলি রোল, অ্যালবাম: বিউটিফুলি ব্রোকেন।

বেস্ট কান্ট্রি সলো পারফরম্যান্স: ক্রিস স্ট্যাপলটন, গান: ব্যাড অ্যাজ আই ইউজড টু বি।

বেস্ট রক অ্যালবাম: টার্নস্টাইল, অ্যালবাম: নেভার এনাফ।

বেস্ট রক পারফরম্যান্স: ইয়াংব্লাড, গান: চেঞ্জেস (লাইভ)।

বেস্ট আর অ্যান্ড বি অ্যালবাম: লিওন থমাস, অ্যালবাম: মাট।

বেস্ট আর অ্যান্ড বি পারফরম্যান্স: কেলানি, গান: ফোল্ডেড।

২০২৬ সালের ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস প্রমাণ করল গানের জগতে বৈচিত্র্য, উদ্ভাবন ও প্রতিভাই সবচেয়ে বড় শক্তি। কেনড্রিক লামারের ইতিহাস সৃষ্টি করা রেকর্ড, ব্যাড বানির স্প্যানিশ ভাষার অ্যালবামের বিজয়, বিলি আইলিশ ও লেডি গাগার অসাধারণ পারফরম্যান্স—সব মিলিয়ে এবারের আসর সংগীতপ্রেমীদের জন্য এক অবিস্মরণীয় রাত হয়ে থাকল।

সূত্র: সিএনএন ও ভ্যারাইটি

এই বিভাগ এর আরো খবর

নববর্ষে যেভাবে সাজাবেন আপনার ঘর

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংকে আবারও অস্থিরতা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর