সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণের লক্ষে ট্যাক অফিসার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে নির্দেশনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২রা মার্চ সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন- মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ,
মহেশখালী উপজেলা ইন্জিনিয়ার বনি আমিন জনি, ইসলামি ফাউন্ডেশন সুপার ভাইজার মোহাম্মদ কাসেম, সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, ধলঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুল,
কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, জনস্বাস্থ্য কর্মকর্তা সুদর্শন কান্তি শীল, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিউল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।














