শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় নারী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন, আলোচনা সভা

🗓 সোমবার, ০৯ মার্চ ২০২৬

👁️ ১৩৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৯ মার্চ ২০২৬

👁️ ১৩৪ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,চকরিয়া :: আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায় বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনসহ সকলক্ষেত্রে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

৮ মার্চ (রোববার) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুর্নীতিবিরোধী সংগঠন টিআইবির সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় উপরোক্ত দাবী তুলে ধরা হয়।

চকরিয়া উপজেলার হাজিয়ান আদর্শ বিদ্যালয়ে দুপুর দুইটার দিকে বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে শুরুতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে নারী দিবসের বিভিন্ন বিষয়ে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কুইজ প্রতিযোগীতা শেষে আয়োজন করা হয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা।

সনাক চকরিয়ার সভাপতি সন্তোষ কুমার সুশীলের সভাপতিত্বে ও ইয়েস সদস্য কহিন আল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় নারী দিবস উপলক্ষে টিআইবি’র ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস সদস্য পুস্পিতা চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য খালেদা খানম ও নন্দিতা মুৎসুদ্দি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হাসান, হাজিয়ান আদর্শ বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু ফয়েজ মো. রিপন, বিদ্যালয়ের শিক্ষক মো. সাকের আহমেদ ও কমরুন্নেসা সোনিয়া, ইয়েস দলনেতা মোহাম্মদ রিয়াদ উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকগণসহ ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষকসহ সকলকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী জন্নাতুল মাওয়া রদিয়া।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সামনের সড়কে ‘নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায় বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনসহ সকলক্ষেত্রে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা’র দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ বিপুল সংখক জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে টিআইবি প্রদত্ত ১৪টি দাবী উপস্থাপন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানের ২৮(২) অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করার কথা বলা হলেও এখনো নারীরা প্রায় সব ক্ষেত্রে সমান অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

বিশেষ করে এ দেশের জনসংখ্যার প্রায় অধেক নারী হলেও রাজনীতি ও নির্বাচনসহ প্রায় সকল ক্ষেত্রে নারীরা এখনও অবহেলিত।

বক্তারা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর সংখ্যা অত্যন্ত হতাশাজনক।

আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া ও অপরাধীকে আইনের আওতায় আনার দাবী জানান।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর