আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: অপহরণের শিকার হওয়ার দুই দিন পর ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ফিরেছে রামুর গর্জনিয়ার জাউচপাড়া গ্রামের কৃষক রিদুয়ানুল করিম মিন্টু (৩৮)।
গত রোববার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের লতাবনিয়া উঠুনি নামক এলাকা থেকে তাকে অস্ত্রধারী দৃর্বৃত্তরা অপহরণ করেছিল।
ওই তামাক চাষী নাইক্ষ্যংছড়ি সীমান্তের লংগদুরমূখ এলাকায় তামাক ও সবজির চাষ করেছে। কাজ শেষ করে নিজ বাড়িতে ফেরার পথে অপহরণকারীদের কবলে পড়ে।
নিজ বাড়িতে ফিরে রিদুয়ানুল করিম মিন্টু বুধবার ১ এপ্রিল সকালে এ প্রতিবেদককে বলেন- ৫জন বাঙালি ও ৪জন উপজাতি অস্ত্রধারী সন্ত্রাসী দল তাকে অপহরণ করেছিল।
অপহরণের পর থেকে পাহাড়ী এলাকায় শিকল দিয়ে বেঁধে রাখে। ব্যাপক মারধর ও নির্যাতন করেছে।
অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ চায় তারা। পরে দরকষাকষি শেষে ৮ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি মিলেছে।
মুঠোফোনে খবর পাঠানোর পর পরিবারের পক্ষে বোনের স্বামী ছুরুত আলম ঘরের এবং আত্মীয়-স্বজনের স্বর্ণ বিক্রী করে সেই ৮ লাখ টাকা অপহরণকারীদেরকে দিয়েছে।
অপহরণকারীদের মধ্যে কয়েকজনকে অপহৃত মিন্টু চিনতে পেরেছেন।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে ও জানান।













