শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসটিআই কক্সবাজার ও বান্দরবান জেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান

🗓 শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: বিএসটিআই, কক্সবাজার ও বান্দরবান জেলা প্রশাসনের সমন্বয়ে বান্দরবান জেলা সদরে ২ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে বান্দরবান সদরের পূরবী বার্মিজ মার্কেট লোকাল শপ নামে একটি প্রতিষ্ঠানের কসমেটিকস পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই মার্কেটের আলীফ বার্মিজ শপ নামে অপর একটি প্রতিষ্ঠানকে একই অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুসারে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এতে নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত।

অপর একটি অভিযানে বান্দরবান সদরের মেসার্স চিং এন্ড নাহার কোং নামে একটি প্রতিষ্ঠানের ব্যবহৃত ডিজিটাল ওজনযন্ত্রের স্ট্যাম্পিং ও ভেরিফিকেশন সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুসারে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এতে নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী।

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই জেলা কার্যালয়, কক্সবাজার-এর কর্মকর্তা শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও সজীব চৌধুরী, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।

এছাড়া বিএসটিআই, কক্সবাজার এর উদ্যোগে বান্দরবান সদরের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের কারচুপিরোধে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বান্দরবান সদরের উজমা ফিলিং স্টেশন নামে একটি প্রতিষ্ঠানের অকটেন ও ডিজেল ডিসপেনসিং ইউনিটসমূহ যাচাই করে পরিমাপে সঠিক এবং অকটেন ও ডিজেল জ্বালানি তেল সরবরাহ সঠিক পাওয়া যায়।

অন্যদিকে বান্দরবান বাস টার্মিনালের এম এ মজিদ ফিলিং স্টেশনে অভিযানের সময় প্রতিষ্ঠানটির অপর্যাপ্ত অকটেন ও ডিজেল জ্বালানি তেলের কারণে ডিসপেনসিং মেশিনসমূহ বন্ধ পাওয়া যায়৷ ফিলিং স্টেশনটির অকটেন ও ডিজেল আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকসমূহ যাচাই করে তেলের অপর্যাপ্ততার সত্যতা পাওয়া যায়।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানায় বিএসটিআই।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর