বুধবার ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত

🗓 রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ঈদগাঁওয়ের দক্ষিণ মেহেরঘোনা কমিউনিটি ক্লিনিকে স্থাপিত সৌর বিদ্যুৎ প্রকল্পের ক্যাবল চুরির ঘটনায় পুরো প্রকল্পটি অকেজো হয়ে পড়ে এতে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত সৌর বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় ক্লিনিকের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্র মতে, সম্প্রতি দুর্বৃত্তরা গভীর রাতে ক্লিনিকের সৌর প্যানেলের গুরুত্বপূর্ণ ক্যাবল চুরি করে নিয়ে যায়।

ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে ক্লিনিকের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে টিকা সংরক্ষণ, আলো ও ফ্যান চালানোসহ জরুরি স্বাস্থ্যসেবায় সমস্যা দেখা দিয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, এলাকার কিছু বখাটে ও মাদকাসক্ত ব্যক্তি এমন ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আও তায় আনার দাবী জানান।

স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিনের মতে, এটি জনগণের সম্পদ। যারা এ ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এই বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, সহযোগিতা কামনা করেন।

সেন্টার পিএইসপিপি রোকেয়া আক্তারের মতে, ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে গঠনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এই এলাকার অসহায়- দরিদ্রদের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল এই ক্লিনিকের কার্যক্রম দ্রুত সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে সকলের প্রতি অনুরোধ জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর