সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী সাগর এলাকায় ৫৫০ বস্তা সিমেন্টসহ ৬ পাচারকারী আটক

🗓 রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী সাগর এলাকা দিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টা নস্যাৎ করে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

কক্সবাজারের মহেশখালী উপজেলার নোয়াছিরি সংলগ্ন সাগর এলাকায় গত শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি কার্গোবোট থেকে আরেকটি মাছ ধরার নৌকায় শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্ট স্থানান্তরের সময় তাদের হাতেনাতে ধরা হয়।

এ সময় প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত দুটি নৌকা এবং ৬ জন জড়িত ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—এম মুক্তল হোসেন চৌধুরী (৪৫), পিতা: মৃত বাদশা মিয়া, গ্রাম: কুতুবজোম তাজিয়াকাটা, মহেশখালী;
এম বশির (৪৫), পিতা: মৃত সেকেন্দার বাদশা, একই এলাকার বাসিন্দা;
এম সাবের (৪০), পিতা: মৃত বদরউদ্দিন, গ্রাম: শাপলাপুর, মহেশখালী;
এম বেলাল হোসেন (২৫), পিতা: কালা মিয়া;
এম আব্দুল মজিদ (১৮), পিতা: আবুল কাশেম;
এবং এম আবুল বশর (৩৭), পিতা: শামসুল আলম মাঝি, গ্রাম: ধলঘাটা—সবাই মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জব্দকৃত সিমেন্ট ও নৌযান এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।

এই বিভাগ এর আরো খবর

তিন দলের মধ্যে আওয়ামী লীগ ভীতি

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর