সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

🗓 সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন, টেকনাফ :: মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

র‌্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার ২৬ এপ্রিল টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন কারবারি অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে একই দিন গভীর রাতে, আনুমানিক ২টার দিকে র‌্যাবের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ রাসেল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত মোহাম্মদ রাসেল টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত আবুল মনজুরের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ আরও জানায়, আটক ব্যক্তিকে ও উদ্ধারকৃত আলামত আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এই বিভাগ এর আরো খবর

তিন দলের মধ্যে আওয়ামী লীগ ভীতি

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর