এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ঈদগাঁও উপজেলায় বহুল প্রত্যাশিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের কার্য ক্রম শুরু হতে যাচ্ছে।
এ লক্ষ্যে ইসলামাবাদের হাসের দিঘি এলাকায় প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের প্রতিনিধি দল নির্ধারিত স্থান পরিদর্শনে উপস্থিত হন।
এসময় তারা জায়গার অবস্থান,যোগাযোগ ব্যবস্থা,নিরাপত্তা,জনসেবামূলক কার্যক্রম পরিচালনার উপযোগিতা,ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করেন।
স্থানীয়রা জানান,ঈদগাঁও উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ড,দুর্ঘটনা বা জরুরি উদ্ধার কাজে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
স্টেশনটি স্থাপিত হলে ঈদগাঁওসহ আশপাশ ইউনিয়নের মানুষ দ্রুত সেবা পাবেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, জায়গা চূড়ান্ত হওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণ কাজ শুরু করা হবে।
ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা।
তারা দ্রুত কাজ শুরু করে জনসেবার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চালুর দাবী জানান।













