মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে ইযাবাসহ সিএনজি চালক আটক : সিএনজি জব্দ

🗓 সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন বাস স্টেশন এলাকায় (সিএনজি) থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।

এ ঘটনায় সিএনজি সহ চালককে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি জান্নাত উল্লাহ সাঈদ (১৯)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো; হাসান ছেলে।

পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের নিজস্ব গোয়েন্দাদের গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস স্টেশনে একটি সিএনজি তল্লাশি করার সময় ইয়াবা সজ চালককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক কোনো অবৈধ বস্তু বহনের বিষয়টি অস্বীকার করেন।

তবে পরে তল্লাশি চালিয়ে সিএনজির চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে মোট ৯ হাজার ৮০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় চালক মো. জান্নাত উল্লাহ সাঈদ আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি (তদন্ত) মো: একরাম উল্লাহ জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদক পাচার, চোরাচালান পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর