মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্জনীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

🗓 মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

👁️ ২৫ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

👁️ ২৫ বার দেখা হয়েছে

বার্তা পরিবেশক :: রামু উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সংবেদনশীলতা ও সচেতনতা তৈরি বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২৭ই এপ্রিল সোমবার দুপুর ২টার দিকে খান ফাউন্ডেশনের ভয়েস ফর চেইঞ্জ প্রকল্পের আওতায় রামু উপজেলার গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় খান ফাউন্ডেশনের কক্সবাজার জেলা প্রতিনিধি আব্দুসসালাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইপিডি কক্সবাজারের প্রধান নির্বাহী শফিকুল আকবর হেলাল।

এর পরপরই শিক্ষার্থীদের মাঝে নির্ধারিত বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় জলবায়ু বিষয়ে বক্তব্য রাখেন গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওবাইদুল ইসলাম লিটন, সার্বিক বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজকর্মী মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন এইচআরএফ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোস্তাফিজুর রহমান কাজল।

প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা ও বিজয়ী ১০ জন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও অনুষ্ঠানের সভাপতি জনাবা কায়ছার জাহান চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ তৈয়ব উল্লাহ।

স্বেচ্ছাসেবী সংগঠন আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন (খান ফাউন্ডেশন) এবং পালস বাংলাদেশ বাস্তবায়নে, ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি), গে-াবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এর আর্থিক সহযোগিতা এবং সুইস এর নাগরিকতা-জিএফএ কারিগরি সহায়তায় বিদ্যালয় ভিত্তিক সচেতনতা বৃদ্ধিরকার্যক্রমটি জেলাব্যাপী সুনাম কুড়িয়ে যাচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর