বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে ২ দিনের ভারী বর্ষন ও কাল বৈশাখী ঝড়ে রবিশস্যসহ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

একই দিনে পৃথক ঘটনায় ঝড়ের তীব্র বাতাসে চলন্ত সিএনজির ওপর গাছের ডাল পড়ে এক নারী গুরুতর আহত হয়েছেন।

২৮ ( এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া কাল বৈশাখী ঝড়ে উপজেলার পাচ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বাইশারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তুফান আলী পাড়ায় এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মোস্তাক আহমেদ, বয়স ৬৫, স্থানীয়ভাবে রিফুজি মোস্তাক নামে পরিচিত।

পরিবার সূত্রে জানা যায়,মংগলবার দুপুরে খাবার শেষে তিনি নিজের পানের বরজ ও রাবার নার্সারিতে যান। এ

সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে ফাড়িখাল এলাকায় পৌঁছালে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পানিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পথচারীরা মরদেহ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য আবু তাহেরকে খবর দেন।

খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে

এদিকে একই দিন বিকাল আড়াই টার দিকে নাইক্ষ্যংছড়ি থেকে বাইশারী বাজারগামী একটি চলন্ত সিএনজির ওপর ঝড়ের তীব্র বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে।

এতে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয় এবং হাজেরা খাতুন নামে ৪০ বছর বয়সী এক নারী যাত্রী গুরুতর আহত হন।

তার মাথায় আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় কৃষক আবুল শামা,জালাল আহমদ ও আজিজুল হক জানান কালবৈশাখী ঝড়ে রবিশস্য সহ পাকা ধানের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

এছাড়া ও ফলজ বনজ গাছের ব্যাপক ক্ষতি হয়েছে।পাকাধান পানিতে তলিয়ে গেছে। অনেকের পাকা ঘর ও মাটির ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান,তার এলাকাসহ আশপাশের এলাকায় ধান ক্ষেত মানুষের বাড়ীঘর, রাবার বাগানের গাছ আম বাগান, ক্ষেত
খামার নষ্ট হয়েছে যাহা পুষিয়ে উঠা মুশকিল।

কাল বৈশাখী ঝড়ে বিদ্যুৎ না থাকার কারনে প্রায় ২ দিনে হাজার হাজার ফ্রিজে রাখা খাদ্যদ্রব্য নষ্ট হয়ে গেছে।

পাশাপাশি নেটওয়ার্ক না থাকার কারনে এলাকার মানুষ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম দুর্ভোগের স্বীকার হাজার ও মানুষ।

এ বিষয়ে বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি জানান, তার ইউনিয়ে একজনের মৃত্য ঘটনা ঘটেছে, আরেক নারী গাছের ডাল পড়ে আহত সহ এলাকার ধান, বসতবাড়ি, রাস্তাঘাট, ফলজ, বনজ গাছের ব্যাপক ক্ষতি হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর