বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার শহরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ারছড়ায় একটি ভাড়া বাসা থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আরিফা আক্তার মুন্নি (২৩) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আরিফা আক্তার মুন্নি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ঠাকুরদাস লক্ষীপুর এলাকার বাসিন্দা মো. আলী আহমদের মেয়ে।

পুলিশ জানায়, উত্তর রুমালিয়ারছড়ার এয়াজ ম্যানশনের ষষ্ঠ তলায় একটি ব্যাচেলর ভাড়া বাসায় একা থাকতেন মুন্নি।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে কোনো একসময় তিনি নিজের কক্ষের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর