বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাকিব উল আলম।

সভায় উপজেলার সার্বিক দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি মোকাবিলা এবং আগাম করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা প্রকৌশলী আবুছুদ্দিন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি অধ্যাপক এম. এ. মান্নানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

‎সভায় দুর্যোগকালীন সময়ে দ্রুত সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বিভাগ এর আরো খবর

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর