বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ চেকপোস্টে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার করলো ডগ ‘হেনরি : চালক আটক

🗓 মঙ্গলবার, ১২ মে ২০২৬

👁️ ৩০ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১২ মে ২০২৬

👁️ ৩০ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে।

এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।

মঙ্গলবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান।

এ সময় বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় সিএনজির ব্যাটারির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো কসটেপে মোড়ানো দুইটি মিনি কাট উদ্ধার করা হয়।

পরে সেখান থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় সিএনজি চালক মোঃ সাইদ আলম (১৯) কে আটক করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার পুরাতন পল্লান পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজিবি জানিয়েছে, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

উদ্ধার হওয়া ইয়াবা, জব্দকৃত সিএনজি এবং আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালন করে আসছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর