নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠিত হয়েছে।
২৩ মে চার সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো.আবুল কাসেম।
অনুমোদিত কমিটির সময়কাল আগামি ছয় মাস পর্যন্ত বলবৎ থাকিবে।
অনুমোদিত কমিটিতে টৈটং বটতলী শফিকিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও টৈটং ইউনিয়ন বিএনপির আহবায়ক জয়নাল আবেদীনকে আহবায়ক, টৈটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলমকে সদস্য সচিব, রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহেদ উল্লাহকে অভিভাবক প্রতিনিধি সদস্য ও নজরুল ইসলামকে শিক্ষক প্রতিনিধি সদস্য করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যনিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো.আবুল কাসেম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।














