সরওয়ার কামাল,মহেশখালী :: কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার এলাকায় বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
শনিবার (২৩ মে) বিকাল ৪টার দিকে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ঔষধ সংরক্ষণ ও বিক্রি এবং ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রয়ের অভিযোগ পাওয়া যায়।
এ সকল অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি ফার্মেসীকে সর্বমোট ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ঔষধ প্রশাসন অধিদপ্তর, কক্সবাজারের জেলা কর্মকর্তা কাজী মোহাম্মদ ফরহাদ উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মহেশখালী উপজেলায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।













