রবিবার ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার নবগঠিত মাতামুহুরী উপজেলার অতিরিক্ত দায়িত্বে

🗓 শনিবার, ২৩ মে ২০২৬

👁️ ৩০ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৩ মে ২০২৬

👁️ ৩০ বার দেখা হয়েছে

এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজার জেলার নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও একইসঙ্গে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন চকরিয়া উপজেলার ইউএনও শাহীন দেলোয়ার।

গত ২২ মে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়।

আদেশে বলা হয়েছে, নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার স্বার্থে চকরিয়া উপজেলার দায়িত্বের পাশাপাশি শাহীন দেলোয়ারকে মাতামুহুরী উপজেলার ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) পদে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মাতামুহুরী অঞ্চলের জনগণকে পূর্ণাঙ্গ উপজেলা গঠনের আশ্বাস দিয়েছিলেন।

সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় গত ৭ মে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভায় চকরিয়া উপজেলাকে বিভক্ত করে “মাতামুহুরী” নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়।

এর মাধ্যমে চকরিয়া উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে কক্সবাজার জেলার দশম উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করে মাতামুহুরী উপজেলা।

নবগঠিত মাতামুহুরী উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো— সাহারবিল, ভেওলা মানিকচর (বিএমচর), পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, ঢেমুশিয়া, কোনাখালী ও বদরখালী।

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের প্রায় ৩ লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তি লাঘব এবং দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন এই উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলার আয়তন ১৪৩ দশমিক ০৮ বর্গকিলোমিটার।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর