নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) চার সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো.আবুল কাসেম।
অনুমোদিত কমিটির সময়কাল আগামি ছয় মাস পর্যন্ত বলবৎ থাকিবে।
অনুমোদিত কমিটিতে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসহাব উদ্দিন হৃদয়কে সভাপতি,রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহেদ উল্লাহকে (পদাধিকারবলে) সদস্য সচিব, ফোরকান আহমেদকে শিক্ষক প্রতিনিধি সদস্য এবং আমির হোছাইনকে অভিভাবক প্রতিনিধি সদস্য মনোনীত করা হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যনিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো.আবুল কাসেম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।













