রবিবার ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে দুঃস্থ,অসুস্থ রোগী ও দরিদ্র্য শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ

🗓 শনিবার, ২৩ মে ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৩ মে ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দুঃস্থ অসুস্থ, অসহায় রোগী ও দরিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ দুই ক্যাটাগরির ৪১ জনের মাঝে ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তর দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যাচ্ছে।

এ ধরনের সহযোগিতা অসহায় পরিবারগুলোর চিকিৎসা ও শিক্ষার ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদুল ইসলাম, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মিয়া,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আওয়াল এবং প্রফেশন অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

পরে ব্যক্তি পর্যায়ে অসহায় রোগীদের মাঝে ২১ জনকে ১০ হাজার, ৪ জনকে ২০ হাজার করে মোট ২৫ জনকে ২ লক্ষ ৯০ হাজার টাকা চেক বিতরণ করা হয়।

এছাড়া প্রতিবন্ধী, দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৬ জনকে ১০ হাজার করে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর