রবিবার ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় কেন্দ্রে ঢুকে দুই পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

🗓 শনিবার, ২৩ মে ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৩ মে ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিজ্ঞান বিভাগের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন গুরুতর আহত বলে জানা গেছে।

শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে একটি একাডেমিক ভবনে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন, তানভীর হোছাইন (১৬), আব্দুর রহিম (১৬), গালিব (১৬) ও দূর্জয় শীল। তারা সবাই পেকুয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের অভিযোগ, বিজ্ঞান বিভাগের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলাকালে মোহাম্মদ মোকাদ্দেস (২২) নামের যুবক এক ছাত্রীর মোবাইল নম্বর দিতে বলেন।

দাবি শিক্ষার্থীরা নম্বর দিতে অস্বীকৃতি জানালে তিনি আরও দুই অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে অতর্কিত হামলা চালান।

হামলার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে দুই শিক্ষার্থীকে আঘাত করা হয়। অপর দুইজনকে মারধর করে তাদের রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

ঘটনার পর পরীক্ষা কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কেন্দ্রের দায়িত্বরত কর্তৃপক্ষের অবহেলার কারণে বহিরাগতরা সহজেই কেন্দ্রে প্রবেশ করতে পেরেছে।

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম উদ্দীন আমিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পেকুয়া থানার ওসি মেহেদী হাসান জানান, বিষয়টি জেনেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এজাহার পেলে মামলা রুজু করা হবে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুল আখতার নিলয় বলেন,আমি ওসিকে বলেছি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর