মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরুসহ চালক আটক : জব্দ পিকআপ; মামলা দায়ের

🗓 মঙ্গলবার, ২৬ মে ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৬ মে ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে অবৈধ পথে আনা ১০টি চোরাই বলদ গরু এবং চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় পিকআপের চালক সিরাজুল ইসলাম (২৫)কে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

সোমবার (২৬ মে) রাত ২টার দিকে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা ৪ নম্বর ওয়ার্ড এলাকায় একটি এলপিজি পেট্রোল পাম্পের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকার আব্দুর রহমানের ছেলে।

এ ঘটনায় আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদগাঁও থানার এসআই অচিন্ত কুমার দে’র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসায়।

এ সময় রামুর পানিরছড়া বাজার এলাকা থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামার সঙ্গে সঙ্গে পেছনে থাকা দুই ব্যক্তি দ্রুত নেমে পাশের ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ গাড়ির চালক সিরাজুল ইসলামকে আটক করে এবং পিকআপ ভ্যানের পেছনে তল্লাশি চালিয়ে ৭টি লাল ও ৩টি সাদা রঙের মোট ১০টি বলদ গরু উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেন, বৈধ কাগজপত্র ছাড়াই সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে গরুগুলো আনা হয়েছিল।

পরে সেগুলো ঈদগাঁও বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ১০টি বলদ গরু, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।একটি ISUZU JAPAN পিকআপ ভ্যান (রেজিস্ট্রেশন নম্বর: ভোলা-ড-১১-০৪১১)।

এ ঘটনায় গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম ও পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ‘দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪’-এর ২৫-বি(বি)/২৫-ডি ধারায় ঈদগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান রোধে ঈদগাঁও থানা পুলিশ তৎপর রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর