মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

🗓 মঙ্গলবার, ২৬ মে ২০২৬

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৬ মে ২০২৬

👁️ ৭ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(২৬ মে) :: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।

মঙ্গলবার (২৬ মে) বেলা পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকায়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর গণমাধ্যমকে বলেন, বেলা ১১টা ৪১ মিনিটে ময়মনসিংহের ভালুকার আমতলীতে একটি মৃদু কম্পন হয়েছে।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। ঢাকা থেকে স্থানটি ৬১ কিমি উত্তরে।

এটি স্বল্পমাত্রার ভূমিকম্প। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

এর আগে গত ১৯ মে হবিগঞ্জে ৩ দশমিক ৩ রিখটার স্কেলের মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয়-মেডিটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে, সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ময়মনসিংহ শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে।

এর ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশ।

সংস্থাটি আরও জানিয়েছে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই মৃদু কম্পনটির সৃষ্টি হয়।

প্রসঙ্গত, সাধারণত রিখটার স্কেলে ৩ থেকে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পকে ‘মৃদু’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়, যা কেবল ঘরের ভেতরে থাকা মানুষজন বা বহুতল ভবনের বাসিন্দারা বুঝতে পারেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর