মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে ৬জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
রবিবার (৭ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। চকরিয়া থানার ওসি মো.মনির হোসেন বিষয়টি নিশ্চিত করছেন।
গ্রেফতারকৃতরা হলেন- সাইফুল ইসলাম (৩২), আবদুল মজিদ খোকা(২৪), মো.আলমগীর (২৮) , জিয়াউদ্দিন প্রকাশ আফি (২২), মোহাম্মদ রিয়াজ উদ্দিন (১৯) ও সাজ্জাদ মোহাম্মদ (১৮)।
চকরিয়া থাসা এক প্রেস রিলিজে জানান, গ্রেফকারকৃত আসামীরা বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত। তারা দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলো।
পুলিশের একাধিক সোর্সের মাধ্যমে খবর নিয়ে তাদের অবস্থান নিশ্চিত করা হয়।
পরবর্তীতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে একাধিক পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশে পুরো জেলা জুড়ে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
এরই অংশ হিসেবে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপরোক্ত আসামীদের গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলো।
পুলিশ নিজস্ব সোর্সের মাধ্যমে অবস্থান নিশ্চিতের পরে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।













