মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

🗓 সোমবার, ০৮ জুন ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৮ জুন ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

এস এম জুবায়েদ,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া পৌরসভাসহ বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভআগমনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

সভায় আসন্ন সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আগামী ১৩ জুন প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রশাসন কঠোর প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে সভায় জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আক্তার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ বোস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রবিউল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, সমবায় কর্মকর্তা মোস্তফা জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাকির হোসেন, এএসআইটি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সিপিপি রেডিও অপারেটর শফিউল আজম নূরীসহ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ জুন শনিবার সকাল ১১টায় কক্সবাজারের ডুলহাজারা সাফারি পার্কে পৌঁছে বৃক্ষরোপণ উদ্বোধন কর্মসূচিতে অংশ নেবেন।

পরে ডুলহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে তিনি পেকুয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।

পেকুয়ায় পৌঁছে তিনি শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন। এরপর পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন কর্মসূচিতে অংশ নেবেন।

একই দিনে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের নতুন বাসভবন সাঈদ ম্যানশনে অবস্থান ও দুপুরের আহার গ্রহণ এবং বিশ্রাম করবেন।

পরবর্তীতে তিনি চকরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে মাতামুহুরী উপজেলায় ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন।

বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভায় বক্তব্য প্রদান শেষে সড়কপথে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর