মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব মহাসাগর দিবসে উখিয়ার ইনানী সৈকতে পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি পালন

🗓 সোমবার, ০৮ জুন ২০২৬

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৮ জুন ২০২৬

👁️ ১৫ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস,উখিয়া :: বিশ্বব্যাপী পালিত ‘ওয়ার্ল্ড ওশান ডে-২০২৬’ উপলক্ষে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই)।

সোমবার (৮ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল “Strong Marine Protected Areas for Our Blue Planet”।

বিওআরআই’র মহাপরিচালক কমডোর মো. মিনারুল হকের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

May be an image of beach and text

কর্মসূচির অংশ হিসেবে ইনানী সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্লাস্টিক, পলিথিন, বোতল, ক্যানসহ নানা ধরনের বর্জ্য সংগ্রহ করে অপসারণ করা হয়।

একইসঙ্গে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং দূষণ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

এ সময় মহাপরিচালক কমডোর মো. মিনারুল হক বলেন, সমুদ্র ও উপকূলীয় পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্রসম্পদের টেকসই ব্যবহারের কোনো বিকল্প নেই।

তিনি সমুদ্র দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলের দায়িত্বশীল আচরণ ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, অতিরিক্ত মাছ আহরণ নিয়ন্ত্রণ এবং ২০৩০ সালের মধ্যে সমুদ্রের অন্তত ৩০ শতাংশ এলাকা সংরক্ষণের যে বৈশ্বিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়ন করা গেলে মৎস্যসম্পদের প্রাচুর্য বৃদ্ধি পাবে এবং জাতীয় অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে গৃহীত এ ধরনের উদ্যোগ সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, নীল অর্থনীতির বিকাশ এবং পরিবেশবান্ধব সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

May be an image of one or more people, tree and text

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর