সোমবার ৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

🗓 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলায় পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর অংশ হিসেবে ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) কক্সবাজার জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে দিনব্যাপী এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে কনস্টেবল/নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র), কনস্টেবল থেকে এটিএসআই এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

পরীক্ষায় প্রার্থীদের শারীরিক সক্ষমতা, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, দায়িত্ব পালনের সক্ষমতা ও সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি বিধি অনুযায়ী ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড ও সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর কার্যক্রমের সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, পিপিএম (সেবা)।

তিনি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিধি মোতাবেক পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করেন।

এ সময় পরীক্ষা পরিচালনা কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

ঐশ্বরিয়াকে ঘিরে হঠাৎ উন্মাদনা

রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর