রবিবার ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এডভোকেট শাহ আলমের ১৪ তম মৃত্যুবার্ষিকী ১১ অক্টোবর

🗓 রবিবার, ১১ অক্টোবর ২০২৬

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১১ অক্টোবর ২০২৬

👁️ ৭ বার দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :: কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি, এজিপি, বিশিষ্ট সমাজ সেবক জ্যেষ্ঠ আইনজীবী মোঃ শাহ্ আলমের ১৪তম মৃত্যুবার্ষিকী ১১ অক্টোবর, রোববার।

তিনি ২০১২ সালের ১১ অক্টোবর কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জনতা সড়কস্থ নিজ বাসবভনে ইন্তেকাল করেন।

এড. শাহ আলম ১৯৩৮ইং সালের ১০ ই সেপ্টেম্বর চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

মরহুম শাহ্ আলম ১৯৭৬ সালে কক্সবাজার জেলা বারে যোগদান করেন।

তিনি কক্সবাজার জেলা বারে যোগদানের পূর্বে স্বল্প সময়ের জন্য চট্টগ্রাম জেলা বারে কর্মরত ছিলেন।

আইন পেশায় থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন সময়ে চকরিয়া বারের সভাপতি, কক্সবাজার জেলা বারের সহ-সভাপতি ও সদস্য হিসাবে বিভিন্ন মেয়াদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বন বিভাগের কৌশলী, দীর্ঘ ৮ বছর এজিপি এবং মৃত্যুর আগ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কৌশলী হিসাবে নিযুক্ত ছিলেন।

মরহুম শাহ আলম তার জীবদ্দশায় কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়সহ চকরিয়া ও কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা ঘাট ও বিভিন্ন উন্নয়ন ও প্রতিষ্ঠায় ব্যাপক ভুমিকা পালন করেন।

তিনি অত্যন্ত সৎ, সদালাপী, বন্ধু বৎসল ও সকল শ্রেণী পেশার মানুষের কাছে প্রিয় মানুষ হিসাবে পরিচিত ছিলেন।

দীর্ঘদিন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চকরিয়া উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে আতœীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সকলকে মরহুমের আতœার মাগফেরাত কামনা করার বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

স্পষ্ট হচ্ছে সংবিধান সংশোধনের কাঠামো

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মারা গেলেন বলিউড অভিনেতা নানা পাটেকার

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা ঘিরে সতর্ক বিএনপি

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর