রবিবার ২২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার

🗓 রবিবার, ২২ নভেম্বর ২০২৬

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২২ নভেম্বর ২০২৬

👁️ ৭ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস,উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি নিয়মিত মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

পরে তাঁকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১/ইস্টের ব্লক-এ/১২ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

১৪ এপিবিএন সূত্রে জানা গেছে, বালুরমাঠ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. মাঈন উদ্দিন ভূঁইয়া, যিনি মামলাটির তদন্তকারী কর্মকর্তা, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ওই এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি জাহিদ হাসান (৩৫)কে গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুর রশিদের ছেলে।

গ্রেফতার জাহিদ হাসান উখিয়া থানার মামলা নম্বর-১৬, তারিখ ৬ নভেম্বর ২০২৬-এর আসামি।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫)-এর ৯(খ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বালুরমাঠ পুলিশ ক্যাম্পে ২২ নভেম্বর ২০২৬ তারিখে ৫৪২ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরবে কি?

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর