বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ওয়ানশুটার গান ও গুলিসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

🗓 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

👁️ ৮ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসাসহ তিন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

গত ২৪ নভেম্বর বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ নম্বর উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে ডব্লিউএফপিএ (WFPA) অফিসের কাঁটাতারের বেড়া সংলগ্ন ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, এক রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) ও মো. রমিজ (১৮)। তাঁদের মধ্যে হাবিবুর রহমান ও রহমত উল্লাহর পিতার নাম আব্দুল জলিল এবং মাতার নাম ছালেহা বেগম।

অপরজন মো. রমিজের পিতার নাম মো. ইউসুফ এবং মাতার নাম মনোয়ারা বেগম। তাঁরা সবাই টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজরপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এসআরবি-১৫-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই বিভাগ এর আরো খবর

অভিনেতা সোহেল খান আর নেই

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর